Frostas | The Coolest Side of the Internet

আমি আবার বিদেশী কোম্পানিতে চাকরি করি

আজ সোমবার। এই সপ্তাহে আমার অফিসের প্রথম দিন। আমি আবার বিদেশী কোম্পানিতে চাকরি করি। কোম্পানি দেশি কিন্তু ক্লাইন্ট সব বিদেশী এখন আমি দেশের ক্যালেন্ডার অনুযায়ীও ছুটি পাই না , বিদেশে তো শুনি কেউ ছুটিই কাটায় না। আমার ম্যানেজার নাকি আগে একটা জার্মান কোম্পানিতে ছিল , সেখানে নাকি ছুটির খবর শুনলে এমপ্লয়িদের মন খারাপ হয়ে যেত, ছলছল চোখে একটা মেনে নিতো দুই একদিন কাজ না করলেও তার চাকরি যাবে না। মফস্বল শহরের অফিস ইন্টারনেশনাল ক্লায়েন্ট হ্যান্ডেল করে, সেই সুবাধে আজকাল ফাপর ও তো ইন্টারনেশনাল ই শুনি। এখন আর ফাপরের টপিক শেখ মুজিব না ,এখন তারেক রহমান। ইন্টারনেশনাল বটেই , ভারতের তুলনায় ইংল্যান্ড অনেক দূরে। অনেক বেশি ইন্টারনেশনাল। ইউনুস সরকার থাকতেও ইন্টারনেশনাল ছিল , কিন্তু পোলাপাইন এতটা রেস্পেক্ট দেয় নাই। কারণ হাসিনার মতে সে ছিল সুদী ইউনুস। ওরা বলে সুদ নাকি দেশি কনসেপ্ট , ইন্টারনেশনাল নাম মুনাফা। যেখানে ছিলাম আমার অফিস ইন্টারনেশনাল। এই ইন্টারনেশনাল অফিসেও কেমনে জানি নোয়াখাইল্লা মার্ক রুলস ঢুকে গেছে। মালিক পক্ষ নোয়াখালীর দেখেই এমন হলো কিনা জানি না। যদিও আমাদের কোম্পনি ইন্টারনেশনাল। রুলস গুলো হচ্ছে এমন , আপনার যদি কোনোদিন ছুটি লাগে আপনার অফিসে এসে ছুটি নিয়ে যেতে হবে , যদি এমনটা না করেন তাইলে আপনি তিনদিন Absent। এইটা ইন্টারনেশনাল রুলস নাকি কোনো নোয়াখাইল্লা সুযোগ পেয়ে আমাদের সাথে বন্ডেজ করছে কিনা বুঝতে পারছি না। আমি এই বিষয়টা অনেক আগেই বুঝে গিয়েছিলাম নোয়াখাইল্লারা ইহুদি জাতি। ওরা নোয়াখাইল্লা ছাড়া বাকি সবাইরে হিন্দু মনে করে। আর যদি আপনি কুমিল্লা বা বরিশালের হন তাইলে আপনি হয় নোয়াখাইল্লার নজরে গো রক্ষক ( ব্রাক্ষ্মণ ) অথবা স্বয়ং গরু। ইন্টারনেশনাল কোম্পানিতে চাকরি করি আমার কাছে এখন নোয়াখালী ও বিদেশ। মালিকপক্ষ জোরাজুরি করলে আমি নোয়াখালীরে আলাদা মহাদেশ মানতেও রাজি আছি। কিন্তু গ্রহ মানাইতে হইলে আমারে ম্যানেজার বানাইতে হইবো। মিথ্যার ও একটা লিমিট আছে এত কম বেতনে এত বড় মিথ্যা কৈলে গুনাহ যে হবে সেটার কি ? যতই ইন্টারনেশনাল কোপানি হোক, ওয়ানস এ লাই , অলওয়েজ এ লাই।

Comments

0 comments | 147 views